ব্রিগেডের মঞ্চে ৯২ বছরের মাখনলাল সরকারকে প্রণাম করলেন প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে এক আবেগঘন মুহূর্ত দেখা গেল। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক প্রবীণ বিজেপি কর্মীর পা ছুঁয়ে প্রণাম করেন। এই দৃশ্য ঘিরে রাজনৈতিক মহলে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

৯২ বছরের মাখনলাল সরকারকে প্রণাম করলেন প্রধানমন্ত্রী

   

যাঁকে প্রধানমন্ত্রী প্রণাম করেন, তিনি হলেন ৯২ বছরের মাখনলাল সরকার। তিনি বিজেপির আদর্শিক ইতিহাসের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। দাবি করা হচ্ছে, তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাশ্মীর আন্দোলনের সঙ্গী ছিলেন এবং সেই সময় আন্দোলনে অংশ নিয়ে জেলও খেটেছিলেন।


কে এই মাখনলাল সরকার ?

  • মাখনলাল সরকারের বাড়ি শিলিগুড়িতে।
  • তিনি ডাবগ্রাম সূর্যনগর এলাকার বাসিন্দা।
  • বিজেপি গঠনের প্রথম দিক থেকেই তিনি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
  • কাশ্মীর আন্দোলনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে থাকার দাবি করা হয়।
  • ১৯৮০ সালে বিজেপি গঠনের পর উত্তরবঙ্গে সংগঠন বিস্তারে ভূমিকা নেন।
  • দিনাজপুর, জলপাইগুড়ি ও দার্জিলিং এলাকায় সাংগঠনিক দায়িত্ব পালন করেন।


দীর্ঘ রাজনৈতিক জীবনে মাখনলাল সরকার বিজেপির জন্য কাজ করেছেন। বাংলায় বিজেপি সরকার গঠনের স্বপ্ন তিনি বহু বছর ধরে দেখেছিলেন বলে জানা যায়। সেই স্বপ্ন বাস্তব হওয়ায় তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। 


Post a Comment

0 Comments