পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমা প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই প্রকল্প চালু হলে যোগ্য পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেতে পারে।
এই প্রকল্পের মূল লক্ষ্য গরিব ও আর্থিকভাবে দুর্বল পরিবারকে বড় হাসপাতালের চিকিৎসার সুযোগ দেওয়া।
গ্রামীণ এলাকায় কারা সুবিধা পেতে পারেন ?
- যাদের কাঁচা ঘর রয়েছে।
- পরিবারে ১৬ থেকে ৫৯ বছর বয়সী সক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য নেই।
- মহিলা-প্রধান পরিবার, যেখানে প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই।
- SC/ST পরিবার।
- ভূমিহীন পরিবার, যাদের আয় কায়িক শ্রমের উপর নির্ভরশীল।
- পরিবারে বিশেষভাবে সক্ষম সদস্য থাকলে এবং দেখভালের মতো সুস্থ সদস্য না থাকলে।
- রাস্তার হকার।
- মুচি বা ফেরিওয়ালা।
- গৃহকর্মী।
- আবর্জনা সংগ্রহকারী।
- নির্মাণ শ্রমিক।
- রাজমিস্ত্রি, প্লাম্বার, রং মিস্ত্রি।
- রিকশাচালক ও পরিবহণ শ্রমিক।
- দোকানের কর্মচারী, ঝাড়ুদার বা মালি।
কারা সাধারণত সুবিধা পাবেন না ?
- যাদের পাকা বাড়ি আছে।
- যাদের গাড়ি বা দুই/তিন চাকার যান আছে।
- সরকারি চাকরিজীবী পরিবার।
- মাসে ১০ হাজার টাকার বেশি আয় করা পরিবার।
- আয়কর জমা দেন এমন ব্যক্তি।
- বড় কিষাণ ক্রেডিট কার্ড লিমিট থাকা পরিবার।
- PMJAY পোর্টালে যেতে হবে।
- মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে।
- রাজ্য নির্বাচন করে আধার বা রেশন কার্ড নম্বর দিয়ে সার্চ করতে হবে।
- নাম থাকলে e-KYC করে কার্ড ডাউনলোড করা যাবে।
নতুন নিয়ম অনুযায়ী, ৭০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকরা আলাদা ৫ লক্ষ টাকার স্বাস্থ্য কভারেজ পেতে পারেন।

0 Comments